শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পেকুয়ায় বন্যহাতির আক্রমনে কলেজছাত্র নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমনে মো. সাইমুন (১৮) নামের এক কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. সাইমুন চেপ্টামোড়া এলাকার মমতাজুল হকের ছেলে ও বাঁশখালী আলাউল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। অপর আহত জাহেদুল ইসলাম (৮) একই এলাকার কলিম উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ মিস্ত্রী জানায়, আমি ধান পাহারা দিচ্ছিলাম। একটু দুরে সাইমুন এবং জাহেদও তাদের ধান পাহারা দিচ্ছিল। একটি টংঘরে তাঁরা গল্প করছিল। হঠাৎ একটি বন্যহাতি টংঘরে আক্রমণ শুরু করে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ফরহাদ আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের ঘটনাটি অপমৃত্যু মামলা হিসাবে রুজু করা হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, বন্য হাতির আক্রমণে একজন মারা গেছেন। তবে এলাকাটি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতায় পড়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি নাকি বনের জমি দেখে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...