রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে ছেলে হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রসুলবাগে ৮ মাস আগে খুন হয় ইমরান নামে এক যুবক। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোন আসামি। তাই ছেলে হত্যার বিচার চেয়ে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত ইমরানের মা আছিয়া বেগম।

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আছিয়া বেগম বলেন, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আসামি মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের দিকে আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়ে সন্ধ্যা ৬টায় বাসায় ফিরে আসে। এরপর আবার বের হতে চাইলে কোথায় যাচ্ছে জানতে চাই। জবাবে ছেলে বলে, নাজিম, জাহাঙ্গীর ও খোকন আমার মোবাইল রেখে দিয়েছে। তাদের সাথে দেখা করতে হবে। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি। সে আমাকে প্রায় সময় বলতো, আম্মু ছেলেগুলো আমাকে সবসময় বিরক্ত করে। আমার কাছে টাকা চায়।

তিনি অভিযোগ করে বলেন, বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিলো। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেপ্তার না করে ছেড়ে দেয়। আমার ছেলের মৃত্যুর পরেও আসামিরা বাসায় এসেছে, তারা নাকি আমার ছেলের কাছ থেকে টাকা পেত। তবে বাকলিয়া থানার বর্তমান ওসি আমাকে অভয় দিয়ে বলেছেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন। কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। আমার ছেলের হত্যাকারীদের শাস্তি চাই আমি।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...