বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা : স্বামী পলাতক

- Advertisement -
Single page 1st Paragraph

প্রেম করে বিয়ের তিন মাস যেতে না যেতেই স্বামীর সাথে অভিমান করে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় বিষপান করে মর্জিনা বেগম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাতে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি। মর্জিনা আক্তার পৌরসভার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা আবদুর রশিদ আলীর মেয়ে ও কুড়ালিয়ারটেক গ্রামের বাসিন্দা নাঈম হোসেনের স্ত্রী। ঘটনার পর লাশ রেখে গৃহবধূর স্বামী নাঈম হোসেন (২৮) পালিয়ে গেছে বলে জানা গেছে। নাঈম হোসেনের বাবার নাম আনোয়ার হোসেন।
সূত্র জানায়, গত তিন মাস আগে প্রেমের টানে পালিয়ে গিয়ে বিয়ে করেন নাঈম হোসেন ও মর্জিনা বেগম। কিন্তু বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে নাঈম হোসেন ও মর্জিনা বেগমের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জের ধরে ২১ দিন আগে মর্জিনা বেগম পৌরসভা এলাকার কুড়ালিয়ারটেকস্থ শশুর বাড়ি থেকে সাবেক বিলছড়ি গ্রামে বাবার বাড়ি চলে যান। গত শুক্রবার দুপুরে স্বামী নাঈম হোসেনের সাথে ঝগড়ার এক পর্যায়ে গৃহবধূ মর্জিনা বেগম বিষপান করলে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক মর্জিনা বেগমকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে মর্জিনা বেগমের মৃত্যু হলে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান স্বামী নাঈম হোসেন।
এদিকে মৃত গৃহবধূ মর্জিনা বেগমের বড় বোন জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই আমার বোন মর্জিনা বেগমের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা ও ফুল ফার্নিচার দাবী করেন নাঈম হোসেন সহ অন্যরা। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে প্রায় সময় শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো বোনকে। শুক্রবার আমাদের বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নাঈম হোসেন বেড়াতে এসে আমার বোন মর্জিনা বেগমকে হত্যা করে করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। মৃত মর্জিনা বেগমের গায়ে আঘাতের চিহ্ন ও গায়ের কাপড় ছেঁড়া দেখা গেছে বলেও জানান জেসমিন আক্তার। তবে সব অভিযোগ অস্বীকার করেন গৃহবধূর স্বামী নাঈম হোসেনসহ শশুর পক্ষীয়রা। বিষপানে গৃহবধূ মর্জিনা বেগমের মৃত্যুর সত্যতা লামা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মমতাজ উদ্দিন নিশ্চিত করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিষপান করে গৃহবধূ মর্জিনা বেগমের মৃত্যুর ঘটনা শুনেছি। কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কাগজপত্র আসার পর কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...