শনিবার, ২০ জুন ২০২৬

লামায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ২০০ দরিদ্র নারী-পুরুষ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের আর্মি ক্যাম্প প্রাঙ্গনে এ সেবা প্রদান করা হয়। শনিবার(১২ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা অনুষ্ঠিত ক্যাম্পে ইউনিয়নের দুইশ নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেন।

এতে আগত রুগীদের চিকিৎসা সেবা প্রদান করেন. আলীকদম সেনাবাহিনীর আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন নুরুজ্জামান তুর্য। এ সময় আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর সাজ্জাদ শহিদ চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। সেনাবাহিনীর ভূয়শী প্রশংসা করে রুপসী পাড়া ইউনিয়নের খৈহ্লাচিং মেম্বার পাড়া থেকে চিকিৎসা নিয়ে আসা ৭০ বছর বয়সী মাদু মার্মা এবং বাজার পাড়ার ৬৮ বছর বয়সী বৃদ্ধা আব্দুল মজিদ এক সূরে বলেন, উপজেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা নিতে অনেক টাকার প্রয়োজন। আমরা গরিব তাই সদরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয়না। সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পের কথা শুনে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চিকিৎসা নিতে এসেছি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছি। এ চিকিৎসা ক্যাম্প অব্যাহত রাখার আহবানও জানান তারা।

লামা ও আলীকদম এ দুই উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম গুলোতে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত দুস্থঃ মানুষদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সামাজিক প্রতিষ্ঠান গুলোতে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...