শনিবার, ২০ জুন ২০২৬

বান্দরবানের তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো চারদিন

- Advertisement -
Single page 1st Paragraph

জেলার তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো চারদিন বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এ নিয়ে ষষ্ঠবারের মতো এই নিষেধাজ্ঞা বর্ধিত করা হলো।

আজ শনিবার বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক পত্রে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে।

ওইপত্রে জানানো হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরআগে, প্রথমে ১৭ অক্টোবর রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর, তৃতীয়দফায় ৩০ অক্টোবর ওই দুই উপজেলাসহ থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

পরে গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এরপর ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...