সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় হেরোইনসহ গ্রেপ্তার ১

- Advertisement -
Single page 1st Paragraph

বিশেষ কায়দায় হেরোইন পাচারকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় হেরোইনসহ র‌্যাব-১১ এর হাতে একজন গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ নভেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গ্রেপ্তার আসামী সীমান্ত সরেন (২৩)’ কে এর পরিহিত স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ১০৭ গ্রাম হেরোইনসহ হাতে-নাতে গ্রেপ্তার  করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামী সীমান্ত সরেন (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন মান্ডাইল এলাকার বিশ্বনাথ সরেন-এর ছেলে। আসামী আার্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ব্যবসা চালিয়ে আসছে। উল্লিখিত আসামী তার পরিহিত স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...