সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব-১১ এর হাতে মুন্সিগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব -১১ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

জানা যায় র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ নভেম্বর)  দুপুরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মালামত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আজিম (৩০)’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেপ্তার আসামী মোঃ আজিম (৩০) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালামত এলাকার মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে। আসামী অটোরিক্সার গ্যারেজ ব্যবসার আড়ালে আার্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।

উল্লিখিত আসামী বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...