রবিবার, ২১ জুন ২০২৬

হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক মাওলানা আব্দুস সালামের ইন্তেকাল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক মুফতি আব্দুস সালাম (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে তার মৃত্যু হয়। মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য শেখ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।
জানা যায় সকালে হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ অধিবেশন বসে। বেলা সাড়ে ১১টা দিকে মুফতিয়ে আজম মুফতি আব্দুস সালাম চাটগামী হঠাৎ ইন্তেকাল করেন। তিনি দু’তিন দিন ধরে হালকা জ্বর ও কাশি অনুভব করছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মাদ্রাসা সূত্রে জানা যায়, শূরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুস সালাম। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যাওয়ার পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...