রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দর এখন ৪৮ ঘণ্টায় কন্টেইনার লোড ও আনলোড করতে সক্ষম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সম্প্রতি কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি করেছে এবং কন্টেইনার লোড ও আনলোড করার সময় কমিয়ে এনেছে।

সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, আমরা এখন ৪৮ ঘণ্টার মধ্যে বড় আকারের জাহাজের আমদানি ও রপ্তানি কন্টেইনার আনলোডিং এবং লোডিং সম্পন্ন করছি। এর আগে এতে ৭২ ঘণ্টা সময় লাগতো।

তিনি জানান, সম্প্রতি বন্দর চ্যানেলে বড় জাহাজের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে এবং বন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে সিপিএ দুটি নতুন টাগবোট সংগ্রহ করেছে। তিনি আরো বলেন, এই দুটি জাহাজ তুলনামূলকভাবে বড় জাহাজ থেকে লোড-আনলোড করার ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বাড়িয়েছে। তারা বন্দর থেকে কন্টেইনারবাহী বড় জাহাজে লোড-আনলোড করার সুবিধাও দিচ্ছে।

লয়েডস লিস্ট’স ওয়ান হান্ড্রেড পোর্ট ২০২২ অনুসারে, বিশ্বব্যাপী শীর্ষ ১০০টি কন্টেইনার হ্যান্ডেলিং বন্দরের মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দরটি ৬৪তম ব্যস্ততম বন্দর।
লয়েডের তালিকা অনুসারে, চট্টগ্রাম বন্দর ২০২১ সালে ৩,২১৪,৫৪৮ টিইইউ কন্টেইনার হ্যান্ডল করেছে, যা আগের বছরের ২,৮৩৯,৯৭৭ টিইইউ থেকে বেশি। এখানে কনটেইনার হ্যান্ডলিং বছরে ১৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এম শাহজাহান বলেন, বন্দরটি গত বছর কনটেইনার হ্যান্ডলিংয়ে ১৩ শতাংশের বেশি বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। ফলে, মহামারীর পরে দেশের বৈদেশিক বাণিজ্য তার আসল অবস্থায় ফিরে এসেছে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি এবং লজিস্টিক সরবরাহসহ অবকাঠামোগত উন্নয়নে সরকারের পদক্ষেপের কারণে বন্দরের সাফল্য সম্ভব হয়েছে।

তিনি বলেন, নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনা ব্যবস্থার পাশাপাশি কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। লয়েডের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম বন্দর ২০১৪ সাল থেকে বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে লয়েডের তালিকায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...