রবিবার, ১২ জুলাই ২০২৬

ঋণ খেলাপি : মোস্তফা গ্রুপের ৭ পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

ইস্টার্ন ব্যাংকের ঋণ খেলাপি মামলায় চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমানসহ ৭ পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত। এ ছাড়া আগমী ১৭ নভেম্বরের মধ্যে আদালতে পার্সপোর্ট জমা দেওয়ারও আদেশ দিয়েছেন চট্টগ্রাম একই আদালত।

মোস্তাফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমএম শিপ ব্রেকার্স লিমিটেড ও রহমান শিপ ব্রেকার্স লিমিটেডের নেওয়া ঋণের বিপরীতে দায়ের করা মামলায় এই আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন বলে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

এমএম শিপ ব্রেকার্স লিমিটেড ও রহমান শিপ ব্রেকার্স লিমিটেডের সব পরিচালকই মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মোস্তাফিজুর রহমানের ছেলে। আদালত মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, পরিচালক কফিল উদ্দিন, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, শফিক উদ্দিন ও জসিম উদ্দিনের পাসপোর্ট আদালতের জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মোস্তাফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমএম শিপ ব্রেকার্স লিমিটেড ও রহমান শিপ ব্রেকার্স লিমিটেডের পক্ষে ইস্টার্ন ব্যাংকে ঋণের পরিমাণ ৬৬ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৩১৬ টাকা ৭৩ পয়সা। এই টাকার বিপরীতে ব্যাংক ২৯ নভেম্বর ২০১৮ মামলা দায়ের করে।

মোস্তফা গ্রুপ ও তাদের অঙ্গ প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকার ঋণ রয়েছে উল্লেখ করে মালিক পক্ষের দেশ ত্যাগের শঙ্কা থেকে তাদের পাসপোর্ট জব্দের আবেদন জানায় ব্যাংক। আদালত মামলার নথি পর্যালোচনা এবং আবেদন শুনানি শেষে তাদের পাসপোর্ট আদালতে জমা দেয়ার আদেশ দেন।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...