রবিবার, ১২ জুলাই ২০২৬

‌‌‘শহীদ নূর হোসেন সংগ্রামী মানুষের হৃদয়ে চেতনার বহ্নিশিখা’

- Advertisement -
Single page 1st Paragraph

শহীদ নূর হোসেন দিবসে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন সংগঠনের নেতা আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো.কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, ইমরান মুন্না, সোহেল ইকবাল, আবদুর রহীম, ভাষ্কর দেব, এস.এম রাফি, প্রদীপ দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ নুর হোসেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আত্মবলিদানের অনন্য উদাহরণ সৃষ্টি করে বাঙালির মানসপটে চিরভাস্বর। তিনি অনন্তকাল সংগ্রামী মানুষের হৃদয়ে চেতনার বহ্নিশিখা হিসেবে সমুজ্জ্বল থাকবেন।

স্বৈরাচারবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিল রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে পুলিশ গুলি চালায়। মারা যান নূর হোসেন। এই মৃত্যু স্বৈরাচারবিরোধী আন্দোলনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নূর হোসেনের মৃত্যুর পর এরশাদবিরোধী আন্দোলন বেগবান হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...