রবিবার, ১২ জুলাই ২০২৬

ইডিইউতে যৌন হয়রানি সচেতনতায় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান সময়ে সমাজের প্রায় প্রতিটি পর্যায়ে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে যৌন হয়রানি ও নিপীড়ন আশঙ্কাজনক হারে বাড়ছে। ক্যাম্পাসে নিয়মিত ঘটে যাওয়া যৌন হয়রানি ও সহিংসতা সম্পর্কে বিস্তৃত ধারনা দেয়া এবং অংশগ্রহণকারীদের এ বিষয়ে সচেতন করে তোলার মাধ্যমে তা সমাধানের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) যৌন হয়রানি প্রতিরোধ কমিটি আয়োজন করেছে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যৌন হয়রানি অভিযোগ কমিটির উদ্যোগে আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাওয়ারনেস সেশন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা নিয়ে উদ্বেগ দিনদিন বাড়ছে। জাতিসংঘের রিপোর্ট অনুসারে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭০ শতাংশেরও বেশি নারী শারীরিক বা মানসিকভাবে যৌন সহিংসতায় আক্রান্ত হচ্ছে। এর দীর্ঘমেয়াদী প্রভাব নারীর পরবর্তী জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার, ড্রিপেশন, অ্যাংজাইটি, হতাশাসহ নানারকম মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে তারা। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
এ সময় তিনি যৌন সহিংসতার নানা ধরন, তা প্রতিরোধে বাংলাদেশের আইনী সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা করেন।
ইডিইউ যৌন হয়রানি অভিযোগ কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক অনন্যা নন্দীর সভাপতিত্বে ও কমিটির সদস্য সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, সুশিক্ষার সাথে লেখাপড়ার সুষ্ঠু ও নির্মল পরিবেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। যৌন হয়রানি, সন্ত্রাস ও সহিংসতা বাংলাদেশের নারী অগ্রগতির অন্যতম অন্তরায়। কিন্তু দেশের সামগ্রিক উন্নয়ন ও সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অর্জনে নারীর নিরাপত্তা নিশ্চিত অত্যন্ত জরুরি। ইডিইউ বিশ্ববিদ্যালয় এ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে এবং ক্যাম্পাসে নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। কিন্তু দেশের সামগ্রিক চিত্র এখনো খুব বেশি আশাব্যাঞ্জক নয়। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সকলকেই ভূমিকা রাখতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন ইডিইউ যৌন হয়রানি অভিযোগ কমিটির সদস্য যথাক্রমে সিনিয়র অ্যাসিস্টেস্ট রেজিস্ট্রার ফারহানা আহমদ সিগমা, অ্যাসিস্টেন্ট ম্যানেজার (একাউন্টস এন্ড এডমিন) রাকিব মোহাম্মদ ওমর গণি, জনসংযোগ কর্মকর্তা তানভীর পিয়াল প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...