রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৫৫২ বীর মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর ৫৫২ বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

জীবিত ৩২৭ জন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়েছেন। মৃত ২২৫ জন বীর মুক্তিযোদ্ধার নামে ইস্যু হওয়া সার্টিফিকেট তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে ৮ হাজার ৮০টি ডিজিটাল সার্টিফিকেট ও ৪ হাজার ১০২টি স্মার্ট আইডি কার্ড মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদেরকে সম্মান করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ। অনুষ্ঠানে মহানগরীর সকল যুদ্ধকালীন কমান্ডার, মহানগর ইউনিটের সকল কর্মকর্তা, সকল থানা কমান্ডারসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন জেলা প্রশাসক।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...