রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রাম একাডেমিতে ‘অন্তরঙ্গ আলোকে ড. বদরুল হুদা খান’ শীর্ষক অনুষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি সাহিত্য চর্চার একটি অন্যতম প্রতিষ্ঠান। যেখানে সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। গত বুধবার ছিলো ‘অন্তরঙ্গ আলোকে ড. বদরুল হুদা খান’ শীর্ষক অনুষ্ঠান। এতে খ্যাতিমান শিক্ষাবিদ, ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান সম্পাদিত ‘ঐতিহ্যের সিআরবি : চট্টগ্রামের ফুসফুস’ সংকলন ও বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক ড. আনোয়ারা আলমের ‘শিশির থেকে শবনম’ বই নিয়ে আলোচনা হয়। অতিথি হিসেবে ছিলেন সংগীতশিল্পী ও শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ ড. সীমা খান।

‘শিশির থেকে শবনম’ গ্রন্থের আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদিতি দাশ সোমা বলেন, বিদ্রোহী শিশির, সংসারী শিশির, গায়ক শিশির, লেখক শিশির, মা শিশির কেমন করে নীরবে নিভৃতে সবার অগোচরে ভোরের শিশিরের মতো হারিয়ে গেলেন কেউ জানলো না। মায়েদের মৃত্যু কখনো হয় না বলে হয়তো তাঁর সন্তান খ্যাতিমান শিক্ষাবিদ ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খানের ডাকে আর প্রাবন্ধিক গবেষক ড. আনোয়ারা আলমের কলমে আবার তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন।

‘শিশির থেকে শবনম’ গ্রন্থের লেখক ড. আনোয়ারা আলম সংক্ষিপ্ত বক্তব্যে কৃতজ্ঞতা জানালেন। অল্পকিছু তথ্যের ওপর নির্ভর করে একজন মহীয়সী নারীকে তাঁর লেখনিতে আবার এই প্রজন্মের কাছে তুলে ধরেছেন বলে তিনি উল্লেখ করেন।


ড. বদরুল হুদা খান তাঁর বক্তব্যে, সিআরবি আন্দোলনের কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রামের এই সবুজ বেষ্টিত এলাকা তিনি একটি বিদেশি চ্যানেলের সাহায্যে দেখিয়েছেন বিশ্ববাসীকে। এদেশের মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুন, জন্মস্থানের মায়া তাঁদের প্রাণে ঠিকই রয়ে যায়।

চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, প্রাক্তন লায়ন গভর্নর মোস্তাক হোসেন, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি জিন্নাহ চৌধুরী, কবি অরুণ শীল, কবি আবু মুসা চৌধুরী, সংগঠক জাহাঙ্গীর মিঞা, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও ছিলেন একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, এস এম আবদুল আজিজ, শারুদ নিজাম, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কবি আবুল কালাম বেলাল, প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ প্রমুখ।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...