বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় সংবাদ সম্মেলনে মেয়র জহিরুল ইসলাম

জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে পৌরসভার সম্পদ স্থায়ী দখলের অপচেষ্টা করা হচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেছেন, জনৈক আক্তার উদ্দিন তপন ও তার পরিবারের সদস্যরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে পৌরসভার সম্পদ স্থায়ী দখলের অপচেষ্টা করছেন। বৃহস্পতিবার বিকেলে লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে -এ সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও মিথ্যা তথ্য দিয়ে একটি পত্রিকায় সংবাদ ছাপিয়ে এতদ্বঞ্চলের পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে দীর্ঘদিনের সৌহাদপূণর্র্ সম্প্রীতি নষ্টের হীন চেষ্টাও লিপ্ত রয়েছেন আক্তার উদ্দিন তপনরা। আক্তার উদ্দিন তপন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা মৃত আলতাফ উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, কাউন্সিলর মোহাম্মদ রফিক, মমতাজ উদ্দিন, আলী আহমদ, মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম ও সাকেরা বেগম, পৌর প্রকশলী জুলকার নাঈম মানিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়া সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, লামা পৌরসভা থেকে কোন মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ করা হচ্ছেনা। বরং মুক্তিযোদ্ধা পরিবারের নাম ব্যবহার করে জনৈক আক্তার উদ্দিন তপন অবৈধভাবে পৌরসভার মালিকানাধীন কোটি টাকার সম্পদ গত এক যুগের বেশি সময় ধরে জবর দখল করে রেখেছেন। বর্তমানে ওই সম্পদ স্থায়ীভাবে দখলের চেষ্টায় লিপ্ত হন আক্তার উদ্দিন তপন। পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেনের সাথে ব্যক্তিগত আতাত ও মোটা অংকের টাকার বিনিময়ে করা একটি ভূয়া চুক্তি নামা উপস্থাপন করে আক্তার উদ্দিন তপন এ জায়গা ও ভবন জবর দখলে রাখেন। যার কোন তথ্য উপাত্ত পৌরসভা কার্যালয়ে রক্ষিত নেই। তাছাড়া সাবেক মেয়র মো. আমির হোসেন জবর দখলকৃত সম্পদ ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়ার পরেও কিভাবে আক্তার উদ্দিন তপন এ চুক্তি উপস্থাপন করেন তা বোধগম্য নয়। অপরদিকে আক্তার উদ্দিন তপন কর্তৃক জবরদখলকৃত জায়গার একশ ফুট দূরে সরকারী অর্থায়নে একটি ¤্রাে ছাত্রাবাস নির্মাণকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে এতদ্বঞ্চলের পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ সম্প্রীতি নষ্টের হীন চেষ্টা করা হচ্ছে। ্এদিকে ৩য় পৌর পরিষদ ক্ষমতা গ্রহণের পর আকতার উদ্দিন তপন কর্তৃক পৌরসভার মালিকানাধীন জায়গা ও ভবন অবৈধ দখল মুক্ত করার জন্য পূর্ববর্তী মেয়রের পত্র সমূহ অনুস্মরণ পূর্বক এবং বিধি মোতাবেক আকতার উদ্দিন তপনকে চূড়ান্ত পত্র দেওয়া হয়। এতদ্বসংক্রান্ত তথাকতিথ চুক্তিপত্রে সেলামী বাবদ ৩ লক্ষ টাকা উল্লেখ থাকলেও পৌরসভার কোন হিসাবে জমা হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। দপ্তর এড়িয়ে, একান্ত নিজস্ব মত অর্ন্তভূক্ত করে, নিজের সুবিধামত শর্ত যুক্ত করে ২য় পৌর পরিষদের মেয়রের সাথে ব্যক্তিগতভাবে আকতার উদ্দিন তপন চুক্তিপত্র সম্পাদন করেছেন মর্মে চুক্তিপত্রের ছায়াকপি পাঠান্তে মনে হয় বলে জানান মেয়র মো. জহিরুল ইসলাম।
প্রসঙ্গত জবরদখলকৃত জায়গাটি লামা পৌরসভা স্থাপিত হওয়ার পর “দি ডিক্লারেশন এন্ড অল্টারেশন অব মিউনিসিপ্যালিটিস রুলস্” এর ৬ ধারা মতে স্থানীয় সরকার বিভাগ, পৌর-৩ শাখার স্মারক নং: পৌঃ-৩/চবি-বিধ-২/২০০২/৪৯২, তারিখঃ ০৪/০৬/২০০৩, ও জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার স্মারক নং: জেঃপ্রঃবান/স্থঃসঃ/ছয়-১৬/২০০৩-১৯৫, তারিখঃ ০৭/০৭/২০০৩ খ্রিঃ এর অনুবৃত্তিক্রমে উপজেলা নির্বাহী অফিসার, লামা’র স্মারক নং: দশ-২৬/২০০৩-১৩৫৩, তারিখঃ ১৬/১০/২০০৩ ইং মূলে জারীকৃত নির্দেশ মোতাবেক গত ৩১/০১/২০০৪ ইং তৎকালীন গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের মধ্যে গজালিয়া ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ১ টি ভবন, ১ টি দোকান, ১ টি গোডাউন, ১ টি বাসা ও ০.৯৪ একর জমি সহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে পৌরসভার মালিকানায় অর্ন্তভূক্ত হয়।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...