শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে দু’দিনব্যাপী বই উৎসব শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি লেখক-সাংবাদিকদের উৎসাহিত করতে চট্টগ্রাম প্রেস ক্লাবের দু’দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে। আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফিতা কেটে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

উদ্বোধনী বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব মুক্তিযুদ্ধের সপক্ষের একটি প্রতিষ্ঠান। এখানকার ৫২ জন সদস্যের প্রায় কয়েকশত প্রকাশিত বই এখানে স্থান পেয়েছে। ইতোমধ্যে প্রেস ক্লাবের বেশ কয়েকজন সদস্য একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, সিটি কর্পোরেশন পুরস্কারসহ নানা জাতীয় ও স্থানীয় পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁদের সবাইকে তিনিঅভিনন্দন জানান।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস আরো বলেন, প্রেস ক্লাবের সদস্য যাদের পাণ্ডুপি রয়েছে, কিন্তু নানা কারণে বই আকারে প্রকাশকরা সম্ভব হচ্ছেনা, তাঁরা বই প্রকাশের উদ্যোগ নিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে।

গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরীর সঞ্চালনায় বই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক-বাংলাএকাডেমি পুরস্কার প্রাপ্ত কবি-সাংবাদিক রাশেদ রউফএবং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক,প্রবীণ সদস্য জাহিদুল করিম কচি, সুলতান আহমদ আশরাফী, মাহবুব উর রহমান, দেব প্রসাদ দাস, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন মো.খালেদ, তাপস বড়ুয়া রুমু, প্রদীপ নন্দী, বিশ্বজিৎ বড়ুয়া, কুতুব উদ্দিন চৌধুরী, বিপুল বড়ুয়া, আসিফ সিরাজ, সিরাজুল করিম মানিক, রিয়াজ হায়দার চৌধুরী, কামরুল হাসান বাদল, হাফিজ রশীদ খান, অমিত বড়ুয়া, সুমন গোস্বামী, মো. ফরিদ উদ্দিন, আল রাহমান, সাইদুল আজাদ, আবসার মাহফুজ, মিহরাজ রায়হান, ফারুক তাহের , মো. মোরশেদুল আলম তালুকদার, মো. এমদাদুলহক, শরীফুল হক চৌধুরী, হেলাল উদ্দিন সিকদার, মো. রাশেদ, রনি দে ’সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...