শনিবার, ১ আগস্ট ২০২৬

পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন রাজবাড়ীর ইউসুফ

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন রাজবাড়ীর ইকবাল মন্ডল ওরফে ইউসুফ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার শহীদ মিনার থেকে পায়ে হেঁটে ৬৪ জেলার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। ইকবাল মন্ডল ওরফে ইউসুফ একজন শিক্ষার্থী ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মন্ডলের ছেলে।
ইউসুফ ইকবাল জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন তিনি। কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরুর পর আগামী ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছাবেন। প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। তবে সহযোগিতায় এখনো কোনো পৃষ্ঠপোষক পাননি তিনি।
এর আগে, ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসার অভিজ্ঞতা রয়েছে ইউসুফের। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে প্রায় ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।
তিনি আরও জানান, দেশে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমনের উদ্যোগ নেন। কক্সবাজার হয়ে প্রথমে বান্দারবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলা হয়ে সারাদেশ ভ্রমন করবেন।

আলমামুন/ইমা

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...