রবিবার, ১২ জুলাই ২০২৬

ব্রাইট বাংলাদেশ ফোরাম মিডিয়া ফেলোশীপ ২০২২এর জন্য দরখাস্ত আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

যুবদের সাংবাদিকতায় উৎসাহিত করার লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং একশন এইড বাংলাদেশ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সম্পৃক্ত যুব সাংবাদিকদের ফেলোশীপ প্রদানের জন্য আবেদন আহবান করছে।

লক্ষ্যঃ
বর্তমান পরিস্থিতিতে কারিগরি শিক্ষা, সামাজিক নিরাপত্তা, বাজেট, পরিবেশ দূষণ, নারীর প্রতি সহিংসতা ও স্বাস্থ্য সেবার বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে সরকারি সেবার মান বৃদ্ধি করা।

প্রার্থীর যোগ্যতাঃ
(১) দৈনিক সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত যুব-সাংবাদিক
(২) অনুসন্ধানী সাংবাদিকতায় প্রত্যক্ষভাবে কর্মরতদের অগ্রধিকার দেয়া হবে
(৩) বয়স সর্বোচ্চ ৩৫ বছর
নারীদের অগ্রাধিকার দেওয়া হবে

আবেদনের নিয়মাবলীঃ
*সকল আবেদন ব্রাইট বাংলাদেশ ফোরাম এর উল্লেখিত ই-মেইলে প্রেরণ করতে হবে।
* আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্বে প্রকাশিত কোন অনুসন্ধানী সংবাদ/ ক্লিপ, সামাজিক সমস্যার উপর কোন প্রকাশিত প্রতিবেদন জমা দিতে হবে।
*পাসপোর্ট সাইজ ছবি, সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, আবেদন পত্র এবং এনআইডি কার্ড মেইলে সংযুক্ত করতে হবে।
* ব্রাইট বাংলাদেশ ফোরাম এর ই-মেইল আইডি:

যার বরাবরে আবেদন করতে হবে : প্রধান নির্বাহী, ব্রাইট বাংলাদেশ ফোরাম, চট্টগ্রাম (Chief Executive, Bright Bangladesh Forum, Chattogram)

*অসম্পূর্ণ আবেদন পত্র গ্রহনযোগ্য নয়।

আবেদন জমা দেয়ার শেষ তারিখঃ ১৫ নভেম্বর ২০২২

নির্বাচন প্রক্রিয়াঃ
ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং একশন এইড বাংলাদেশ কর্তৃক মনোনীত জুরি বোর্ড প্রার্থীর সকল তথ্য এবং প্রস্তাবনা ও পরিকল্পনা মূল্যায়নের ভিত্তিতে ৭ জন প্রতিযোগীকে চুড়ান্তভাবে ফেলোশীপের জন্য নির্বাচন করবেন।

নির্বাচিত অংশগ্রহনকারীদের জন্য প্রতিবেদন এর বিষয়সমূহঃ
(১) যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ
(২) কারিগরি শিক্ষার প্রসারে প্রতিবন্ধকতা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরনের অন্তরায়
(৩) সামাজিক সুরক্ষা কর্মসূচি ও যুব অন্তর্ভূক্তির সুযোগ
(৪) জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভিবাসন সমস্যা ও করণীয়
(৫) নারীর প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট স্থানীয় দায়িত্ববাহকদের করণীয়

অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে ওরিয়েনটেশন প্রদান:
অংশগ্রহনকারী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পর কর্তৃপক্ষ অনুসন্ধানী সাংবাদিকতা, বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহ প্রক্রিয়া, নিয়ম-নীতি, প্রতিবেদন তৈরির লক্ষনীয় দিকসমূহ ও মান ইত্যাদি বিষয়ে অংশগ্রহনকারীদের অনলাইন/অফলাইন ওরিয়েন্টেশন প্রদান করবেন। উক্ত ওরিয়েন্টেশনে নির্বাচিত সকল প্রতিযোগীর অংশগ্রহন বাধ্যতামূলক।

প্রতিবেদন প্রকাশ/প্রচারঃ
প্রত্যেক ফেলো ব্রাইট বাংলাদেশ ফোরাম এর নিকট মূল প্রতিবেদন জমা দিবেন। প্রার্থী তার নিজ উদ্যোগে সংবাদ মাধ্যম/ সাংবাদিকদের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট মাধ্যমে প্রতিবেদন প্রকাশ/প্রচার এর ব্যবস্থা করবেন।

চুক্তির শর্তাবলীঃ
*ফেলোশীপ সংক্রান্ত জুরি বোর্ড এর সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
* ফেলোশীপ এর সকল খরচ ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং একশন এইড বাংলাদেশ অনুমোদিত বাজেট অনুযায়ী বহন করবে।
*কোন ধরনের ব্যাক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
প্রদেয় সম্মানীঃ
*ফেলোদের সম্মানী হিসেবে মোট ৩৮,০০০ হাজার টাকা প্রদান করা হবে নির্বাচিত ৭ জনকে। কর্ম সমাপ্তির পর এবং সংশ্লিষ্ট গণ মাধ্যমে প্রতিযোগিদের প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন/সংবাদ এর মূল্যায়ন পূর্বক জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো প্রতিবেদনকারী প্রথম জনকে ১২,০০০ টাকা, দ্বিতীয় জনকে ১০,০০০ টাকা, তৃতীয় জনকে ৮,০০০ টাকা এবং অন্য ৪ জনকে ২,০০০ টাকা করে প্রদান করা হবে। সেই সাথে সকল প্রতিযোগীর জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট। উল্লেখ্য, যে সকলের সম্মানিভাতা থেকে ১০% ট্যাক্স কর্তন করা হবে।

ফেলোশীপ অনুষ্ঠানঃ
আগামী ২৭ নভেম্বর ২০২২ (বিশেষ কোন যৌক্তিক কারনে তারিখ পরিবর্তন হতে পারে) ফেলোশীপ প্রদানের তারিখ নির্ধারন করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...