শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাইফ পাওয়ারটেক ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার শুক্রবার শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যপী ‘সাইফ পাওয়ারটেক ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা’।
এ উপলক্ষে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনর সাধারণ সম্পাদক এম বি সাইফ, সহ-সভাপতি মো: আবদুল হামিদ, যুগ্ন-সম্পাদক মো: সেলিম মিয়া, কোষাধ্যক্ষ মো: রেজাউল হোসেন বাদশাসহ কার্যনির্বাহী অন্যান্য সদস্য।
এবারের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ও যুবক-যুবতী ৫টি গ্রুপে সাঁতারুরা অংশগ্রহণ করবে। গ্রুপগুলো হলো অনুর্ধ্ব ১০, অনুর্ধ্ব ১১-১২, অনুর্ধ্ব ১৩-১৪, অনুর্ধ্ব ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী। তিনদিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্টসহ (১ মি: ¯িপ্রং বোর্ড, ৩ মি: ¯িপ্রং বোর্ড ও ৫ মি: প্ল্যাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে স্প্রিং বোর্ড সংযোজন হওয়ায় ডাইভিং প্রতিযোগিতা এবার এই সুইমিং পুলেই অনুষ্ঠিত হবে।
বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা হবে এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে ।
প্রতিযোগিতায় ভাল রেকর্ড করা সাঁতারুদের ফেডারেশনের ব্যবস্থাপনায় বর্তমানে চলমান জাতীয় দলের আবাসিক ক্যাম্পে অনুশীলনের সুযোগ করে দেয়া হবে বলে এম বি সাইফ জানিয়েছেন।
এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৯০টি দলের প্রায় ৩০০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৫১০জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। চূড়ান্ত খেলোয়াড়ের সংখ্যা মেডিকেল পরীক্ষার পর নির্ধারিত হবে।
শুক্রবার বিকাল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইফ পাওয়ারটেক লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো: রুহুল আমিন।
রোববার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...