রবিবার, ২১ জুন ২০২৬

১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী ও ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, আমরা জানতে পারি চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী ও ফেনীতে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছে, খাবারে কৃত্রিম রং মেশাচ্ছে ও মেয়াদ উত্তীর্ণ বেকারি বাজারজাত করে আসছে। এর ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে হাটহাজারীর এফএস ফুড প্রডাক্টস, ডায়মন্ড বেকারি, খাজা বেকারি, ঘোষ বেকারি, আগ্রাবাদের ওরিয়েন্ট রেস্টুরেন্ট, সজল বেকারি, হালিশহরের গাউছিয়া বেকারি, খুলশীর হোম মেইড ফুড, ওয়াসার কুটুমবাড়ী রেস্টুরেন্ট, অলংকারের আলিফ রেস্টুরেন্ট ও ফেনীর মোহনা ফুডকে মোট ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এই ১১টি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অনুমোদনহীন বিস্কুট,মেয়াদোর্ত্তীণ রুটি, মিষ্টি, ডালডা, টেস্টিং সল্ট, ভিনেগার এবং বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...