চট্টগ্রামে আসার পথে সাড়ে ১৯ লাখ টাকার মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- ফটিকছড়ির মো. নূরুজ্জামানের ছেলে মো. রাশেদ (২০) এবং টেকনাফের মো. হানিফের মেয়ে সাহাজিদা (৫০) ও সৈয়দ আলমের মেয়ে আম্বিয়া (৩২)।
সোমবার ও মঙ্গলবার (৮ নভেম্বর) পৃথক অভিযানে ফেনীর মহিপাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদক নিয়ে আসার খবরে অভিযান চালানো হয়েছে। এ সময় পৃথক দুটি অভিযানে ৫০ কেজি গাঁজা ও তিন হাজার ৯৪০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ১৯ লাখ টাকা। পরে গ্রেফতারদের ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউডি

