বুধবার, ৫ আগস্ট ২০২৬

জার্মানির মাঠে কাতার বিশ্বকাপ বয়কটের আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে সমালোচনা যেন পিছু ছাড়ছে না কাতারের। বিশ্বকাপ ফুটবল আয়োজক কোন দেশকে ঘিরে এমন সমালোচনা আগে ঘটেছে কিনা জানা নেই। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি ফিফার আহবানের পরও যেন থামানো যাচ্ছে না জার্মানদের। ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংস্থার পাশাপাশি কাতার বিশ্বকাপ বর্জনে এবার একহাত বাড়িয়ে দিল জার্মানিও।

দেশটির ঘরোয় ফুটবল বুন্দেসলিগায় বিশ্বকাপ বয়কটের আহবান জানিয়ে দর্শকরা গ্যালারিতে বিশাল শোডাউন করে বসল। প্রতিবাদের অংশ হিসেবে বুন্দেসলিগার দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ‘বয়কট কাতার ২০২২’ এবং শত শত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে হাজির হন দর্শকরা।

হার্থা বার্লিন-বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড-বোখুম, জার্মান লিগের দুটি আকর্ষণীয় ম্যাচ ছিল সেদিন। দুই ম্যাচেই গ্যালারি ছেয়ে গিয়েছিল ‘বয়কট কাতার ২০২২’ ব্যানার আর প্ল্যাকার্ডে। সঙ্গে দেখা মিলেছে ৫ হাজার ৭৬০ মিনিট ফুটবলের জন্য ১৫ হাজার মানুষের মৃত্যুর প্রতিবাদমূলক ব্যানার।

স্বাগতিক কাতার কিন্তু পাশে পাচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। ক’দিন আগে ফিফা অংশগ্রহণকারী ৩২টি দেশকেই চিঠি পাঠিয়ে আয়োজক কাতারের সমালোচনা না করার নির্দেশনা দিয়েছিল। জার্মানিতে সর্বশেষ এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে ফিফা ঠিক কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

ইউডি

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...