গত রবিবার(৬ নভেম্বর)) একদল দুর্বৃত্ত কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনের রাস্তার উপর হতে আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী কুতুব উদ্দিন(২৮) কে অপহরণ করে।পরে তারা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে কোতোয়ালী থানার অফিসার নিয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তারা ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ, বিকাশ নম্বর ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের সনাক্তপূর্বক সোমবার(৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন মুরগীর ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিকাশের দোকান হতে দ্রুত সময়ের মধ্যে অপহরণের ঘটনায় জড়িত আসামী মোঃ হৃদয় (২০) ও মোঃ সুমন শেখ (২২) কে গ্রেপ্তার করে।
তাদের হেফাজত হতে ২টি টিপ ছোরা উদ্ধারপূর্বক জব্দ করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তাদের দেওয়া তথ্য মতে তাদেরকে সাথে নিয়ে এসআই/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাহাড়তলী থানাধীন বিডি সী ফুড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত অপর আসামী মোঃ বিপ্লব (২৪), অনিক যাদব (৩২) নামে দুজ গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তাদের দেখানো মতে পাহাড়তলী থানাধীন সাগরিকাস্থ সেরসিং পাম্প এন্ড এলাইড ইন্ড্রাষ্টিজ লিমিটেডের খালি প্লটের কেয়ারটেকারের রুমে অভিযান পরিচালনা করে ভিকটিম কুতুব উদ্দিন (২৮) কে চোখ পাঁ বাঁধা অবস্থায় উদ্ধার করে। আসামীরা মুক্তিপণের উদ্দেশ্যে প্রথমে সাদাসিদে ধরনের ব্যবসায়ীদের/পথচারীদের টার্গেট করে। পরে টার্গেটকৃত ব্যক্তিকে সু-কৌশলে অপহরণ করে।
।গ্রেপ্তার আসামীর নাম ও ঠিকানা-
১) মোঃ হৃদয় (২০), পিতা-আব্দুল জব্বার, মাতা-হাসিনা বেগম, সাং-হালিশহর, বি-ব্লক, নতুন সাইড, রোড নং-০৫, প্লট নং-৯, রুটি ওয়ালা বাড়ী, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।
২) মোঃ সুমন শেখ (২২), পিতা-মোঃ হায়দার শেখ, মাতা-কমলা বেগম, সাং-মুরগীর ফার্ম, মদিনা মসজিদ, আবছারের বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।
৩) মোঃ বিপ্লব (২৪), পিতা মোঃ ফারুক, মাতা-সেফু বেগম, সাং-আরশাদ আলী বেপারী বাড়ী, ৫নং ওয়ার্ড, ডাবতা ইউপি, থানা-ভোলা সদর, জেলা-ভোলা।
৪) অনিক যাদব (৩২), পিতা-সম্বু যাদব, মাতা-অষ্টমী যাদব, সাং-পারফুল চা বাগান, ৯নং রানিগাও ইউপি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ বর্তমানে-৬৮/খ সাগরিকা রোড, সেরসিং পাম্প এন্ড এলাইড ইন্ড্রাঃ লিমিটেড এর রুম, বিডি সী ফুডের পার্শ্বে, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
ইমা

