শনিবার, ২০ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধা আহত

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বৃদ্ধা আহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় সীমান্তের ৪৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত ওই বৃদ্ধার নাম সোনালী আক্তার (৬১)। তিনি জামছড়ির পশ্চিমপাড়ার বাসিন্দা।

জানা যায়, তাকে স্থানীয়রা উদ্ধার করে সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সীমান্তের ওপারে গরু আনতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ওই বৃদ্ধা আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানিয়েছেন, সীমান্তের জিরো লাইনসহ ওপারে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনী ব্যাপকভাবে স্থল মাইন পুতে রেখেছে। প্রায় সময় সীমান্ত এলাকায় যাতায়াতকারীরা দুর্ঘটনার শিকার হন। সোমবার ওই বৃদ্ধা সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সেনাবাহিনী ও বিজিপির মধ‍্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষে চলে আসছে।

ইউডি

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...