নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার বাস টার্মিনাল থেকে ১টি একনালা বন্দুকসহ বিপ্লব উদ্দিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার পরবর্তী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন র্যাব-৭ সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ১টি একনালা বন্দুকসহ বিপ্লব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য কেনা-বেচা ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করত।
গ্রেফতার বিপ্লব উদ্দীন নোয়াখালী জেলার হাতিয়ার চরবগুলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
ইউডি

