শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আনোয়ারায় আগুনে পুড়ে গেল ব্যাংকের শাখাসহ ১০টি দোকান

- Advertisement -
Single page 1st Paragraph

আনোয়ারায় আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।

আনোয়ারা থানার চাতরী চৌমুহনী ও কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অগ্নিকাণ্ডের দুটি ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ১২টার দিকে চাতরী চৌমুহনী বাজারের আমিন মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪ স্টেশনের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী মো. সোহেল জানান, ভোজনবাড়ি নামে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এই ভবনে বেসরকারি একটি ব্যাংকের শাখাও রয়েছে। এছাড়া নিচে গ্যাস সিলিন্ডারের দোকানসহ কয়েকটি দোকান রয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএলসহ ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

অন্যদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মির্জা গোষ্ঠী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৪টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় আকিব জাবেদ জানান, হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কামাল আহমেদ, জামাল আহমেদ, বুুলুু আহমেদ, হাকিম আলী, আবদুর রব, মদন আলী, রমজান আলী, মঙ্গল আলী, মো. আবছার, শাহ আলম, বুলু মাঝি, মো. শফি, মো. আবছার, হালিমা খাতুন।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...