মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চেক প্রতারণার মামলা

 সাবেক ব্যাংক পরিচালক মোহাম্মদ নুর-উন-নবী’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

- Advertisement -
Single page 1st Paragraph

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, হালিশহর শাখার দায়েরকৃত ১৫০ কোটি টাকার ১টি চেক প্রতারণার মামলায় সাবেক ব্যাংক পরিচালক মোহাম্মদ নুর-উন-নবী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম ৫ম মহানগর হাকিম সাদ্দাম হোসেন এর আদালত।

মামলায় বাদী পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামীকে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক সমন জারির পরও আসামী আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত সমন জারি হওয়ায় আসামীকে গ্রেপ্তার পূর্বক আদালতে হাজির করার জন্য  সোমবার(৭নভেম্বর) সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

উল্লেখ্য ১৫০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে এফএসআইবিএল হালিশহর শাখার পক্ষে প্রিতম দাশ বাদী হয়ে আদালতে এন আই এ্যাক্টের বিধান মতে অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে একই আসামীর বিরুদ্ধে ৬ষ্ঠ মহানগর হাকিম আদালতে সি.আর ৩০৫/২০২২ মামলায় গত ১৩/০৯/২০২২ইং তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আসামী নূর-উন-নবী ডবলমুরিং থানাধীন ৯৩২, শেখ মুজিব রোডস্থ, মিঠাগলিস্থ মের্সাস আক্তার এন্টারপ্রাইজের প্রোপাইটর এবং মৃত নুর-উন রহমান এর পুত্র। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার নবীনগর (সাংকি ভাঙ্গা) এলাকায়। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মো: বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন আরমান প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...