শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রণবীর-আলিয়ার ঘরে প্রথম আলো

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘরে প্রথম আলো এসেছে। তার ঘর আলো করে এসেছে কণ্যা সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি।

রবিবার (৬ নভেম্বর) বেলা ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে রণবীর-আলিয়ার কন্যা জন্ম নিয়েছে।

খবরটি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম। যদিও এখনও এই দম্পতির পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, রবিবার (৬ নভেম্বর) সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে রণবীর সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। এছাড়া দুই পরিবারের সদস্যরাও ছুটে আসেন হাসপাতালে।

আলিয়ার বাবা মহেশ ভাট হাসপাতালে এসে অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘একটা নতুন সূর্যদয়ের অপেক্ষায়। জীবনের একটি সতেজ ঝিকিমিকি শিশিরবিন্দু।’

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। এর দুই মাস পরই তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো।

সূত্র : পিঙ্কভিলা

ইউডি

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...