চট্টগ্রাম নগরীর বাটালি রোডে ফুটপাতে পণ্যসামগ্রী রেখে চলাচলে বাধা সৃষ্টি করায় দুই দোকানিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, বাটালি রোডে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদের সময় ফুটপাতে পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই দোকানিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

