রবিবার, ১ নভেম্বর ২০২৬

ঢাকাগামী পিকআপ থেকে ৪১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,পিকআপ জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকাগামী পিকআপ থেকে ৪১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে র‌্যাব-১১।এ সময় পিকআপটি জব্দ করা হয়।শনিবার(৫নভেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী করে ৪১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  মোঃ আলাউদ্দিন (২১) এবং মোঃ বাবুল (২৯)’কে হাতে-নাতে গ্রেপ্তান করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আলাউদ্দিন (২১) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন আকানিয়া এলাকার মোঃ শাহ জাহান এর ছেলে এবং অপর আসামী মোঃ বাবুল (২৯) কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানাধীন বেজোড়া এলাকার শহিদের ছেলে। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পন্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।র‌্যাব-১১ জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসাীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...