সোমবার, ১৫ জুন ২০২৬

ঈদগাঁওতে পরিবেশ আন্দোলনের নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা) ঈদগাঁও উপজেলা শাখার বার্ষিক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার নতুন কমিটির শীর্ষ তিন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। ঈদগাঁও বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি, জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ, এম, এরশাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভার শুরুতে সূচনা বক্তব্য দেন পরিবেশ আন্দোলনের ঈদগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেক ও সাংবাদিক মিছবাহ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, দৈনিক কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ, এম, নজরুল ইসলাম, জেলা বাপার সদস্য পারভেজ মোশাররফ,কক্সবাজার শহর বাপার সাধারণ সম্পাদক ইরফানুল হাসান।
উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ঈদগাহ রশিদ আহমদ কলেজের বাংলা প্রভাষক সাহাব উদ্দিন।
বাপার স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক ও বাজার কমিটির নেতা নাসির উদ্দিন, সহ মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খানম, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাশেদুল আমির চৌধুরী।এছাড়াও বক্তব্য দেন জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ কামাল।নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন জেলা বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম। ঘোষিত আংশিক কমিটি হচ্ছে সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেক ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা, সহ অর্থ সম্পাদক আবু ছালেহ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইমরান, সহ মিডিয়া সম্পাদক এম, শফিউল আলম আজাদ সাংবাদিক, সহ কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম গুননু, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাফর আলম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ওসমান গনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ফুটবলার, জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু সাংবাদিক, সহ প্রচার সম্পাদক সায়মন সরওয়ার কায়েম সাংবাদিক, কার্যকরী সদস্য সমাজসেবক সাহাব উদ্দিন, হারুন অর রশিদ, আবুল কালাম, নুরুল আবছার, সেলিম উল্লাহ, চন্দন পাল বাবু, মাস্টার আমানুল্লাহ, কবি নোমান মাহমুদ, শামসুল আলম, তানভীরুল ইসলাম আইয়ুব, ওমর ফারুক রবি, সংবাদ কর্মী আজিজুর রহমান রাজু, মোহাম্মদ রায়হান উদ্দীন, হামিদুল ইসলাম, আনোয়ার হোসেন টিপু, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের যেমন বাঁচার অধিকার রয়েছে তেমনি জীবজন্তু এবং গাছপালারও বেঁচে থাকার অধিকার রয়েছে। জীবজন্তু ও গাছপালা রক্ষা করা এক প্রকার ইবাদতের শামিল। পবিত্র কুরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থেও এ ব্যাপারে নানা দিকনির্দেশনা রয়েছে।

বক্তারা আরো বলেন, সুন্দর ও বসবাসযোগ্য এলাকা বিনির্মাণে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। আমরা যদি সংঘটিত হই, সংখ্যায় কম হলেও প্রশাসন ও অন্যান্যরা আমাদের সত্য কথা অবশ্যই শুনবে। তাতে কোন সন্দেহ নেই।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বৃহত্তর ঈদগাঁও এলাকার সামগ্রিক পরিবেশ বিপর্যয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, অবিলম্বে ঈদগাঁও খালসহ সকল নদ-নদীর দখল ও দূষণ রোধ করতে হবে। অবৈধভাবে বালি উত্তোলন ও বনাঞ্চল নিধন বন্ধ করতে হবে। অননুমোদিত ঈদ ভাটা উচ্ছেদ করতে হবে। ঈদগাঁও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

ইমা

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...