বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সেমিফাইনালে ইংল্যান্ড : ঘরের বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

সুপার টুয়েলেভে গ্রুপ ১’র শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করাতে ঘরের বিশ্বকাপ থেকে ছিটকে গেল ফেবারিট অস্ট্রেলিয়া। ঘরের বিশ্বকাপ থেকে বিদায়- টিম অস্ট্রেলিয়ার এমন ইঁদুর কপালে ভাগ্য কাঁদাচ্ছে দেশবাসীকে।

বৃষ্টির জন্য আগের ম্যাচগুলোতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় অস্ট্রেলিয়া দারুন বিপাকে পড়ে যায়।  শুক্রবার (৪ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের পরও সেমিফাইনালের জন্য তাকিয়ে থাকতে হয়েছে ইংল্যান্ডের দিকে। তাদের ভাগ্য জড়িয়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের ভাগ্যের সাথে।

আজকের ইংল্যান্ড-শ্রীলংকা ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য। শ্রীলংকার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত ইংল্যান্ডের সেমিফাইনাল। আর পরাজিত হলে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ড যদি জিতে তাহলে আর হিসাব করতে হবে না। ইংল্যান্ডই চলে যাবে সেমিফাইনালে। হয়েছেও তাই। শ্রীলংকাকে হারিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। গ্রুপ-১’র নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সেমিফাইনালিস্ট।

শ্রীলংকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ইংলিশদের। প্রথমে ব্যাট করে ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলংকা। জবাবে ঝড়ো শুরুর পরেও শেষদিকে এসে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত বেন স্টোকসের দৃঢ়তায় ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় ইংল্যান্ড। তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয় ইংলিশদের।

ইউডি

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...