বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

 রূপগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার ঘাতক স্বামী ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে র‌্যাব -১১ এর হাতে চাঞ্চল্যকর গৃহবধু জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২৩) হত্যা মামলার একমাত্র অভিযুক্ত ঘাতক স্বামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল (৩২) গ্রেপ্তার হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, এবং র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল শনিবার( ৫ নভেম্বর) ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জে রূপগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধু জান্নাতুল ফেরদৌস জ্যোতি হত্যা মামলার একমাত্র অভিযুক্ত ঘাতক স্বামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাসেল রাউজান থানার পূর্ব- গুজারার একে এম ফরিদ আহম্মেদ চৌধুরীর ছেলে।

উল্লেখ্য যে, আসামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল  এবং নিহত জান্নাতুল ফেরদৌস জ্যোতি  ভালোবেসে ৪-৫ মাস পূর্বে বিয়ে করে সংসার জীবন শুরু করে। তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে আসামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল  তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জ্যোতি’কে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।কিন্তু স্ত্রী জান্নাতুল ফেরদৌস জ্যোতি এতে রাজি না হলে শুক্রবার গভীল রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় জান্নাতুল ফেরদৌস জ্যোতির মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক প্রধান আসামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রাসেলকে রূপগঞ্জ থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...