শনিবার, ২০ জুন ২০২৬

লামায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা ক্রেস্ট পেল ৫ সমবায় সমিতি

- Advertisement -
Single page 1st Paragraph

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস’২২। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন প্রমুখ অতিথি ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্ভোন করেন, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ও সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম। আলোচনা শেষে সরকারী কোষাগারে সর্বোচ্চ অডিট ফি জমা দেওয়ায় উপজেলার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিট্ডে, লামা কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, লামা মাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, সরই অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেড ও চকরিয়া-লামা-আলীকদম-থানছি সড়ক পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেড এর সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। দিবসে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশ গ্রহণ করেন।
আলোচনায় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে চলেছে। আশা করি সরকারের এ লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় খাতে বাজেট বৃদ্ধিসহ প্রশিক্ষণ, আর্থিক ও উপকরণ সহায়তা প্রদানের কারণে সমবায়ীদের জীবনমান ও সামাজিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...