রবিবার, ২১ জুন ২০২৬

হামলার জন্য প্রধানমন্ত্রীসহ ৩ জনকে দায়ী করলেন ইমরান

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের অর্ন্তভুক্ত একটি সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার পর শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ভাষণে ইমরান দাবি করেন, তিনি আগেভাগেই জানতেন তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শাহবাজসহ ৩ জনকে তার ওপর হামলার জন্য দায়ী

শুক্রবার লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমরান খান। তিনি বলেন, হামলার এক দিন আগেই আমি খবর পেয়েছিলাম গুজরাটের ওয়াজিরাবাদে ওরা আমাকে হত্যার পরিকল্পনা করছে। এ ব্যাপারে পরে আমি আবার বিশদে জানাবো। আপাতত এটুকু বলতে চাই, ওরা আমাকে চারটি গুলি করেছে।

ভিডিও বার্তায় ইমরান দাবি করেন, তাকে হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও আইএসআইয়ের মেজর জেনারেল ফয়সাল নাসিরের হাত রয়েছে। যদিও এর আগে ইমরান তাকে হত্যাচেষ্টায় তিনজনকে দায়ী করেন বলে পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।

তিনজনের পদত্যাগও দাবি করে ইমরান খান বলেন, যতক্ষণ বিচার না পাবে, ততক্ষণ দেশ মুক্ত হতে পারবে না। হামলা পরিকল্পনায় যে তিনজন জড়িত, তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। না হলে, তদন্ত সুষ্ঠ হতে পারে না বলেন ইমরান। তবে তিনি তার দাবির সপক্ষে কোনও প্রমাণ দেননি।

ইমরান খান বলেন, তার উপর চরমপন্থীরা হামলা চালিয়েছে। তবে তার আগে চক্রান্ত করেই তার নামে বিতর্কিত অডিও প্রকাশ করে তাকে ধর্মবিরোধিতার দায়ে দোষী বানানোর চেষ্টা চলছে। যাতে ব্যাপারটাকে এ ভাবে সাজানো যায় যে, তিনি ধর্মবিরোধিতা করেছেন বলেই তাকে হত্যার চেষ্টা হয়েছে।

এ ঘটনার বিচার চেয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উদ্দেশে ইমরান খান বলেন, সেনাবাহিনী কি আইনের ঊর্ধ্বে? মেজর জেনারেল ফয়সালের কি বিচার হবে? সামরিক বাহিনীর ‘কুলাঙ্গারদের’ জবাবদিহিতার আওতায় আনারও পরামর্শ দিয়েছেন। এছাড়াও পাকিস্তানের প্রধান বিচারপতির উদ্দেশে ইমরান খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। পাকিস্তানে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে ইরানের মতো বিপ্লব হবে।

ইমা

 

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...