চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে বিএনপির শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহজাহান বাদশা ওরফে লাল বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান বাদশা একই থানার মাঝের ঘোনা এলাকার দুদু মিয়ার ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বলেন, পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে বিএনপির শীর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু ও অবৈধ অস্ত্রধারী শাহজাহান বাদশা ওরফে লাল বাদশাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ৯টি ও সীতাকুণ্ড থানায় তিনটি মামলা রয়েছে।
ইউডি

