বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

 ৫৮০টি আধুনিক মালবাহী বগি যুক্ত হচ্ছে রেলে 

- Advertisement -
Single page 1st Paragraph

পণ্য পরিবহন খাতকে আধুনিকায়নের লক্ষ্যে কোচ ও ইঞ্জিন কেনার পাশপাশি রেলওয়েতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির মালবাহী ৫৮০টি মিটারগেজ ওয়াগন (বগি)।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চীন থেকে প্রায় ৩৯৮ কোটি টাকা ব্যয়ে আনা হচ্ছে আনা হচ্ছে এসব ওয়াগন। বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় কেনা হচ্ছে এসব মালবাহী বগি। চীনের সিআরআরসি শানডংয়ে কোম্পানির সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তির পরপরই মালবাহী এসব ওয়াগন দেশে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

নতুন করে চীন থেকে যেসব ওয়াগন দেশে আসছে সেগুলো আগের চেয়ে উন্নত প্রযুক্তির। বিসি বা বগি কাভার্ডভ্যান হিসেবে পরিচিত এসব ওয়াগনে খাদ্যদ্রব্য, সার পরিবহন করা যাবে। কিছু থাকবে উন্মুক্ত বগি, যেখানে পাথর ও এ জাতীয় পণ্য পরিবহন করা যাবে। জানালেন রেলওয়ের পরিবহন বিভাগের এক কর্মকর্তা ।

এর আগে সর্বশেষ ২০১৩ সালে রেলের জন্য ওয়াগন কেনা হয়েছিল। সেগুলো ছিল তেলবাহী ট্যাঙ্ক ওয়াগন ও কন্টেইনারবাহী ওয়াগন।

রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, চীন থেকে ৫৮০টি মিটারগেজ ওয়াগন কিনতে সংশ্লিষ্ট চীনা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে প্রায় ১০ মাস আগে। চুক্তির পর থেকে ১৮ মাসের মধ্যে ওয়াগনগুলো সরবরাহ করার কথা রয়েছে। আগামী মাসে প্রথম চালান আসতে পারে।

ইমা

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...