মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিমানবন্দর থেকে আড়াই লাখ দিরহামসহ যাত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দারা শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে আড়াই লাখ দিরহাম জব্দ করেছেন।

শনিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে বিদেশি মূদ্রাগুলো জব্দ হয়।

জানা গেছে, মোহাম্মদ আলী নামে এক যাত্রীর কাঁধে থাকা ব্যাগ থেকে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম; বাংলাদেশি টাকায় যার মূল্য ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা।
তিনি এয়ার এরাবিয়ার জি নাইন- ৫২৭ ফ্লাইটের যাত্রী ছিলেন। মোহাম্মদ আলীর ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় মুদ্রাগুলো ছিল।

এই তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান,মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। আটক মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়। অভিযানে তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি চলতি বছর মোট ছয় বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন।

আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...