বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বরিশালে দুই ট্রলারের চাপায় যুবকের মৃত্যু : পরিবার ও বিএনপির ভিন্ন বক্তব্য

- Advertisement -
Single page 1st Paragraph

বরগুনার বিষখালী নদীতে দুইটি ট্রলারের মাঝে চাপা পরে ছগির খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে এ মৃত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে।

পরিবারের দাবি, ছগির খান মাছ শিকার করে ফেরার পথে এই দুর্ঘটনায় মারা গেছেন।
আর স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বরিশালের মহাসমাবেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর অংশে ঘটে এ দুর্ঘটনা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছগির বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পশ্চিম গর্জনবুনিয়া গ্রামের ইদ্রিস খানের ছেলে। তিনি স্থানীয় মোকসেদপুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন এবং বিএনপির একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।

ছগিরের স্ত্রী ফেরদৌসি বেগম বলেন, ছগির ইলিশ মাছ ধরা দেখতে শুক্রবার বিকেলে বিষখালী নদীতে জেলেদের ট্রলারে করে যান। যাত্রা পথে দুইটি মাছ ধরা ট্রলারের মধ্যে প্রতিযোগীতা শুরু হয়। এ সময় দুই ট্রলারে ধাক্কা লেগে ছগির ট্রলার দুটির মাঝখানে চাপে পড়েন এবং এক পর্যায়ে বিষখালী নদীতে পড়ে যান। তখন জেলেরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

বিএনপির গণসমাবেশের সমন্বয়কারী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানান, বরগুনা থেকে ট্রলারে করে নেতাকর্মীরা সমাবেশে আসছিলেন। বিষখালী নদী অতিক্রমকালে একটি ট্রলারের সঙ্গে আরেকটি ট্রলারের ধাক্কা লাগে। এ সময় ছগির খান ট্রলার থেকে ছিটকে পড়ে দুই ট্রলারের মাঝখানে চাপা পড়েন। এরপর তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বরগুনা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক ডা. শামছুদ্দোহা বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছগিরকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। ছগিরের বুকের বাম পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, বিএনপির কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য ছগির ট্রলারে করে নেতাকর্মীদের সঙ্গে বরিশাল যাচ্ছিলেন। তখন দুটি ট্রলারের মাঝে চাপা পড়ি তিনি গুরুতর আহন হন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যান। তখন সঙ্গে থাকা দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের পর ছগিরের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবার চাইলে আইনের আশ্রয় নিতে পারবেন।

ইউডি

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...