বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বহিষ্কার

- Advertisement -
Single page 1st Paragraph

গরু চুরির ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আজ বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে গরু চুরির মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার বিকালে বাবলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

বুধবার (২ নভেম্বর) ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন চোর ধামরাইয়ের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩০ অক্টোবর ধামরাই থানায় মামলা করে। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে জানায়।

তারা জানায়, গরু চুরি করে বাবলীর বাড়িতে রাখা হতো। সেখান থেকে গরুগুলো অন্যত্র বিক্রি করা হতো।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...