বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিআরবি নিয়ে অপশক্তিদের ষড়যন্ত্র রুখে দিতে বিশাল মশাল মিছিল

- Advertisement -
Single page 1st Paragraph

অন্ধকারের অপশক্তি গ্রাস করে নিতে চাইছে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিকে। চলছে নানা ষড়যন্ত্র। এ অন্ধকারের অপশক্তিকে আলোর মশালে জ¦লে পুড়ে ছাড়খার করে দেওয়ার অভিপ্রায়ে সোমবার নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মশাল জ্বেলে মিছিলের উদ্বোধন করেন নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, সিআরবিকে চট্টগ্রামবাসীর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সিআরবির প্রাণ প্রকৃতি ধ্বংস করে এখানে বাণিজ্যিক স্থাপনা করতে দেওয়া হবে না। যারা এ আন্দোলনের বিরোধিতা করছেন, তারা গুটি কয়েক সুবিধা ভোগী, যারা এ মাটি ও মানুষের নয়, শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকেন। আমরা আজ এ মশাল মিছিলের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, আপনাদের চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। প্রয়োজনে জীবন দেবো, তবু সিআরবি আপনাদের হাতে তুলে দেবো না।

প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, রাজনীতিক মিঠুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সংস্কৃতি কর্মী স্বপন মজুমদার, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, প্রফেসর হোসাইন কবির, সাবেক ছাত্র নেতা মো. শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাবেক ছাত্র নেতা শিবু দাশ গুপ্ত, নূরুল আজিম রণি, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু ডা. আর কে দাশ রুবেল, জেনিফার আলম, কবি মিনু মিত্র, মিজানুর রহমান, হুমায়ূন কবীর মাসুদ, তোফাজ্জল হোসেন জিকু, মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উল মামুন প্রমুখ।

পরে একটি বিশাল মশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...