বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ডু অর ডাই ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ১৮৫

- Advertisement -
Single page 1st Paragraph

টি-২০ বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং থেকে ২০ ওভারে ১৮৫ রান পেয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান। বাজে ব্যাটিং ফর্ম থেকে বেরোতে পারেননি কেউই, ফেরেন যথাক্রমে ৪ ও ৬ রানে।

এ ম্যাচে সুযোগ পাওয়া মোহাম্মদ হারিস ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার বিদায়ের পর দ্রুত ফেরেন ২ রান করা শান মাসুদ। মোহাম্মদ নাওয়াজ এদিন করেন ২৮ রান।

৯৫ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৮২ রানের দুর্দান্ত জুটি গড়েন ইফতিখার আহমেদ ও শাদাব খান। দুজনেই ফিফটি হাঁকান। সাজঘরে ফেরার আগে করেন যথাক্রমে ৫১ ও ৫২ রান।

শেষদিকে পাকিস্তানের আর কেউই রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন আনরিখ নর্তিয়ে। এছাড়া কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।

ইউডি

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...