শুক্রবার, ২৬ জুন ২০২৬

চুল কাটতে গিয়ে ফিরলেন ২২ বছর পর

- Advertisement -
Single page 1st Paragraph

২২ বছর আগে বাবা-মা’র কাছ থেকে ১০০ টাকা নিয়ে চুল কাটাতে সেলুনের উদ্দেশে বের হন সাদেক বিশ্বাস। কিন্তু আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। অবশেষে দেড় যুগ পর বাড়ি ফিরেছেন তিনি।

৫৪ বছর বয়সী সাদেকের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোদ্দ ধোপাদী গ্রামে। তার বাবার নাম মহর আলী বিশ্বাস।

স্বজনরা জানান, ২২ বছর আগে মায়ের কাছ থেকে ১০০ টাকা নিয়ে পার্শ্ববর্তী চৌগাছা বাজারে চুল কাটাতে বের হন সাদেক। মানসিক ভারসাম্যহীন থাকায় তিনি আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন।

সম্প্রতি এক সংবাদকর্মীর মাধ্যমে সাদেকের খোঁজ পান স্বজনরা। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আছেন বলে জানতে পারেন তারা। শুক্রবার সকালে সাদেককে ফিরে পেতে মোরেলগঞ্জে রওনা দেন পরিবারের সদস্যরা। এরপর তাদের কাছে সাদেককে হস্তান্তর করেন মোরেলগঞ্জ থানার ওসি। ২২ বছর আগে হারিয়ে গেলেও পরিবারের সবাইকে চিনতে পেরেছেন সাদেক।

সাদেকের ভাই দাউদ হোসেন বলেন, ২২ বছর পর হারানো ভাইকে পেয়ে আমরা খুবই খুশি। এখন তার চিকিৎসা করানো হবে। সাদেকের জন্য আমরা অনেক কষ্ট করেছি। বাবা-মা মৃত্যুর আগেও সাদেকের কথা বলতেন। কিন্তু সাদেককে দেখে যেতে পারেননি তারা।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...