শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিকাল ৫টা অফিস হলেও ব্যাংকে লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত

- Advertisement -
Single page 1st Paragraph

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক চলবে।

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে।

বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।

ইউডি

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...