শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

গায়িকা ঐশী এখন ডাক্তার

- Advertisement -
Single page 1st Paragraph

গায়িকা হিসেবে এতদিন বেশ সুনাম কুড়িয়েছেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। পেয়েছেন জাতীয় পুরস্কারও। সর্বশেষ তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে সুখবরটি জানিয়েছেন। ঐশী জানান, তিনি রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে যোগ দিয়েছেন।

বিষয়টি নিয়ে ঐশী বলেন, পড়াশোনার সময় থেকে ইন্টার্নশিপ পর্যন্ত আমার খুব ভালো লাগে কার্ডিওলজি বিভাগের সিসিইউ ডিউটি। যদিও ওভারঅল আমার মেডিসিন বিভাগ পছন্দ। বাট মেডিসিনের মধ্যে কার্ডিওলজিটা আমাকে বরাবরই টানে। জীবনের প্রথম চাকরিটাই সিসিইউ-কার্ডিওলজি দিয়ে শুরু হলো— এটাই বড় আনন্দ। চিকিৎসক হিসেবে নিজেকে দিন দিন আরও যোগ্য করে তুলতে চাই। মানুষের সেবা করতে চাই।’

জানা যায়, ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। গানের পাশাপাশি তিনি এবার চিকিৎসা পেশায় নিজেকে যুক্ত রাখছেন।

ইউডি

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...