সোমবার, ২৯ জুন ২০২৬

দুদিন আগেই মৃত্যুর ম্যাসেজ রিকাতের ফেসবুকে

- Advertisement -
Single page 1st Paragraph

বন্ধুদের হাতে ছুরিকাঘাতে নিহত হওয়ার দুুদিন আগেই নিজের ফেসবুক আইডি-তে একটা পোস্ট দিয়েছিলেন রাকিবুল ইসলাম রিকাত।

সেই পোস্টে তিনি লিখেছিলেন-‘শত্রু বলতে এখন আমি আমার বন্ধুদেরকে মনে করি। যারা সামনে থেকে কিছু করতে পারে না, পেছনে থেকে ছুরি ঢুকাতে চায়।’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ঠিক দুদিন পর বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারান রাকিবুল ইসলাম রিকাত।

রাকিবুলকে মেরে ফেলা হবে- এমন শঙ্কা তার মধ্যে জন্ম নিয়েছিল। তাই হয়ত ঘটনার দুদিন আগেই রাকিবুল তার ফেসবুক প্রোফাইল পিকচারে ‘‘আইডির মালিক মারা গেছে’’ লিখে নতুন ছবি যুক্ত করেন।

সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বলিরহাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার মো. শরীফের ছেলে। বর্তমানে চান্দগাঁও থানার খাজা রোডের কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকে তার পরিবার।

বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, বন্ধুদের সঙ্গে বলিরহাট ঘাটকুল এলাকায় ঘুরতে গিয়েছিলেন রাকিবুল। সেখানে তার কাছে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিষয়ে জানতে চান দুই বন্ধু। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাকিবুলকে ছুরিকাঘাত করেন তারা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনার সময় রাকিবুলের সঙ্গে তিন বন্ধু ছিলেন। এর মধ্যে দুজন ছুরিকাঘাত করেন। আমরা তাদের শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রাকিবুলকে হাসপাতালে নেয়াদের একজন মো. সাহেদ বলেন, খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে ছিলেন রাকিবুল। সেখান থেকে বিকেল সোয়া ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে বলে জেনেছি।

ইউডি

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...