প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে নিয়ে উদ্যাপিত জাতীয় যুব দিবস ২০২২ এ কামরাবাদ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যনিবার্হী সদস্য মুহাম্মদ আনিসুর রহমান মুন্না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অংশগ্রহণে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি হাত থেকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরষ্কার অর্জন করে চট্টগ্রাম আগমন উপলক্ষে কামরাবাদ যুব সংঘ (রেজি নং-০৯) ও সর্বস্তরের জন সাধারণের পক্ষ থেকে অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউতে আনিসুর রহমান মুন্নাকে বুধবার( ২ নভেম্বর) সকালে এক বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনায় সংবর্ধিত অতিথি আনিসুর রহমান মুন্না বলেন-এই পুরষ্কার অর্জনের মাধ্যমে যুব সংগঠক হিসেবে দায়িত্ব বেড়ে গেছে আমার। দেশ ও যুবদের জন্য তার কর্মপন্থা সামাজিক দায়িত্ব আর দেশের জন্য দায়িত্বশীল পরিচয় দেওয়া চেষ্টা অব্যাহত থাকবে। এতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার এই চলার পথে মানুষের সহযোগিতা পরামর্শ প্রার্থনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, সহ-সভাপতি আজাদুর রহমান লাভলু, আব্দুল নঈম সাজ্জাদ, ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ, আবু তৈয়ব পারভেজ, মোহাম্মদ মুরশেদ, অর্থ সম্পাদক ইফতারুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইমন রহমান, যুগ্ম সম্পাদক ফোরকান হাসান ও সদস্য মোরশেদ, শাহেদ, শফিকুল ইসলাম, ডাঃ শাহেদুল আনোয়ার আদর, জাকির হোসেন, জাহেদুল আলম, এস এম রিজভী, মারুফুল হক আসিফ, হাফেজ আব্দুর রহিম, নাহিদ, আমিন সহ প্রমুখ।
ইমা

