সোমবার, ২৯ জুন ২০২৬

শিবির ক্যাডার সাইফুলসহ ১৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরের শিবির ক্যাডার সাইফুল আলম (৪০) এবং এনএটিই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কোটি টাকা লোপাটের আসামি মো. আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজ মঙ্গলবার পৃথক অভিযানে ঢাকা ও তার আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ৬টি মামলায় সাজা ও ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। অপর আসামি মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ দুই জনের বিরুদ্ধে মোট ১৭টি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তার সাইফুল নন্দকানন জে সি. গুহ রোড এলাকার খাইরুল আলম প্রকাশ খাইরুল আনামের ছেলে। সে চট্টগ্রাম কোতোয়ালী থানা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের প্রচার সম্পাদক হিসাবে ছিলেন। নন্দনকাননে গ্লাসের ব্যবসা করার সময় বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও লোকজনদের নিকট হতে কোটি টাকা লেনদেন করেন। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও লোকজনদের নিকট থেকে তিনি কোটি টাকা ঋণ নিয়েছেন তাদের টাকা পরিশোধ করতে না পারায় তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে যান ঢাকায়। সেখানে তিনি বনশ্রী রামপুরায় অবস্থিত নিবরাস মাদ্রাসায় প্রশাসনিক কর্মকর্তা হিসাবে চাকরি করেন।

তিনি আরও জানান, অপর দিকে ফেনী সদরের ১নম্বর ওয়ার্ড লতিফ ব্যাপারীর বাড়ির মৃত আফজালুর রহমানের ছেলে মো আনোয়ার হোসেনের চট্টগ্রামে আন্দরকিল্লা আল জামিয়া মার্কেটে পূবালী লাইব্রেরি নামের বইয়ের দোকান ছিল। পাশাপাশি তিনি বিভিন্ন বইয়ের প্রকাশনার কাজ করতেন। প্রকাশনার কাজ করাকালীন তিনি বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেন। তারপর তার বিরুদ্ধে মামলা হলে তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...