সোমবার, ২২ জুন ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে মন্দা

চাকরি হারিয়েছেন ৪ কোটি মানুষ

- Advertisement -
Single page 1st Paragraph

কোভিড–১৯ মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে চলমান অর্থনৈতিক সংকটে এরই মধ্যে চাকরি হারিয়েছেন অন্তত ৪ কোটি মানুষ। সামনের দিনগুলোতে এই মন্দা আরও তীব্র হতে পারে।

সোমবার (৩১ অক্টোবর) জাতিসংঘের শ্রমবিষয়ক সংস্থা আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) এর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক শ্রমবাজার গত কয়েক মাস ধরেই ক্রমশ সংকুচিত হচ্ছে। গত তিন মাসে বৈশ্বিক শ্রমবাজারের প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে ২০২২ সালের শেষে বেকারত্ব আরও বাড়তে পারে।

সংস্থাটি জানায়, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট, ব্যাপক মূল্যস্ফীতি, আর্থিক নীতি কঠোর করা এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যেই কর্মসংস্থান সৃষ্টির হার এবং কাজের মান উভয়ই হ্রাস পাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘যদিও সাধারণত অর্থনৈতিক মন্দা বা মন্দার ফলে শ্রমবাজারের সংকোচন এবং বেকারত্ব বৃদ্ধির ক্ষেত্রে বেশ সময় লাগে তারপরও প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায় যে, শ্রমবাজারে একটি তীব্র মন্দা এরই মধ্যে চলছে।’

আইএলও এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে বিশ্ব করোনা মহামারির ধাক্কা থেকে সামলে উঠতে শুরু করলেও জনসংখ্যা অনুপাতে কর্মসংস্থানের হার আবারও করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরে গিয়েছিল। তবে সম্প্রতি সেই পরিস্থিতির অবনতি ঘটেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মহামারির আগের তুলনায় শ্রমঘণ্টা কমেছে অন্তত দেড় শতাংশ। অর্থাৎ বিশ্বে অন্তত ৪ কোটি মানুষ সরাসরি কাজ হারিয়েছেন।

ইমা

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...