শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

পুরোপুরি সুস্থ না হলেও শুটিংয়ে ফিরলেন রনি

- Advertisement -
Single page 1st Paragraph

মিরক্কেলখ্যাত কমেডিয়ান আবু হেনা রনি পুরোপুরি সুস্থ না হলেও শ্যুটিংয়ে ফিরেছেন। গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হোন তিনি।

এরপর টানা ৩০ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি ঘরে ফিরেন রনি। এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ। শুধু বাম হাতটিতে রয়েছে এখনও খানিকটা ক্ষত। সেটিও দ্রুতই সেরে উঠবে বলে জানান তিনি। বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসা নেয়ার পর প্রায় দেড় মাস শুটিংয়ে ফিরলেন তিনি।

সোমবার(১নভেম্বর) থেকেই শুটিং শুরু করেছেন তিনি। শুটিংয়ে ফেরার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমি এখনও চিকিৎসাধীন আছি। বাসা থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তাই আরও কিছুদিন নিজের মতো করে এবং অবস্থা বুঝে কাজ করব।

অসুস্থ হওয়ার আগে দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’ উপস্থাপনা করতেন রনি। দুর্ঘটনার কারণে অসুস্থতায় অনুষ্ঠানটির শুটিং বন্ধ ছিল। রনি সুস্থ হওয়ায় অনুষ্ঠানের শুটিং আবার শুরু হয়েছে। অনুষ্ঠানে তার অতিথি ছিলেন আঁখি আলমগীর ও গোলাম কিবরিয়া তানভীর। শুটিংয়ে ফিরে দারুণ খুশি রনি।

তিনি বলেন, শিল্পী তো শিল্পেই বাঁচে। তাই আমিও ফেরার অপেক্ষায় মুখিয়ে ছিলাম। দীর্ঘ দেড় মাস কাজের বাইরে থেকে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে, আবার কবে কাজে ফিরব। ভালো লাগছে কাজে ফিরে। সবাই দোয়া করবেন আমার জন্য।

ইমা

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...